ইয়াবা ও নগদ টাকাসহ আটক-২ রোহিঙ্গা

0

শহিদুলইসলাম, উখিয়া :: কক্সবাজারের টেকনাফের  র‌্যাব সদস্যরা রোহিঙ্গা বস্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ২জনকে আটক করেছে।

জানা যায়, ২০ আগষ্ট বিকাল ৫টার দিকে র‌্যাব-৭, এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লক, ১১৭নং শেডের বাসিন্দা মোঃ রফিক মিয়ার বাড়ির সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কূলগাঁও মাদ্রাসা রোডের বাসিন্দা মোহাম্মদ সোলতানের ছেলে  মোঃ হাবিবুর রহমান (২৯), কক্সবাজারের নাপিতখালী বাঁশকাটার দিল মোহাম্মদের ছেলে মোঃ ইউসুফ (৩৫) কে আটক করে। তাদের দেহ এবং হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯শ ৫৮পিস ইয়াবা বড়ি, নগদ টাকা, মুঠোফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পেশাদার মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত দ্রব্যাদিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.