ঢাবিতে ‘৭ই মার্চ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

নিজস্ব প্রতিবেদক:: রোকেয়া হলের ছাত্রীদের জন্য নির্মিত ‘৭ই মার্চ ভবন’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসছেন। এ উপলক্ষে ১৯৭১ ফুট দীর্ঘ ও সাত ফুট চওড়া আলপনা এঁ‌কে‌ছেন বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার বি‌কেল থেকে মধ্যরাত পর্যন্ত এই আলপনা আঁকা হয়।  শত শত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। ‘স‌ম্মি‌লিত সংস‌দের শিক্ষার্থী’ ব্যানারে এই আলপনা আঁকায় সহযোগিতা করেছে ছাত্রলীগ।

আলপনা আঁকার বিষ‌য়ে ছাত্রলী‌গের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সসম্পাদক সাদ্দাম হু‌সেইন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে তাঁর অবদান অসামান্য। তার অনন্য স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আলপনা এঁকেছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপল‌ক্ষে রা‌তে বিভিন্ন হলে আনন্দ মি‌ছিল ক‌রেন ছাত্রলী‌গের নেতাকর্মীরা।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন এবং ৭ মার্চ ভবনের উদ্বোধন করেন। এ সময় ঢাবির ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.