রঙ্গিন পোষ্টার ও তামাশা

0

গোলাম শরীফ টিটুঃ চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ও আগ্রাবাদ এলাকায় মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। জোয়ারের পানি ও জলাবদ্ধতায় হাজার হাজার মানুষ দূর্ভোগ ও দুর্গতিতে দিনাতিপাত করছে। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা রঙ্গিন পোষ্টার দেওয়ালে লাগিয়েছেন জোয়ারের পানিতে নিমজ্জিত বাসাবাড়ীর দেওয়ালে। এ যেন “কাটা গায়ে নুনের ছিটা”। যারা মনোনয়ন বা ভোট চান, তারা কি দেখেননা মানুষের দুর্ভোগ ও দুর্গতি।

নাকি তামাশা করছেন জলবন্দী মানুষের সাথে। এই দৃশ্য লজ্জার, এই দৃশ্য ঘৃনার, এই দৃশ্য বেদনার। জলবন্দী মানুষের পাশে না দাড়িয়ে, সমস্যা সমাধান না করে কিভাবে তারা মনোনয়ন প্রত্যাশা বা ভোট চায়?

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.