সিটি নিউজ, বোয়ালখালীঃ বোয়ালখালীতে শাহ্ মাবুদিয়া দরবারের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দরবারের সাজ্জাদান্শীন পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম আলকাদেরী (মা.)’র নেতৃত্বে বর্ণাঢ্য এক র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় জশ্নে জুলুসের র্যালী শেষে দুপুরে আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসায় পবিত্র মিলাদুন্নবী (সা.) শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল অুনষ্ঠিত হয়েছে।
এতে উদ্বোধনী তকরির পেশ করেন শাহজাদা আলহাজ্ব আল্লামা মুহাম্মদ আব্দুল করিম আলকাদেরী। আলোচনায় অংশ নেন মাওলানা ফরিদ উদ্দিন আলকাদেরী, সাংবাদিক কাজী এম এস এমরান কাদেরী, মাওলানা মাহবুবুল আলম কাদেরী, মাওলানা মনছুর আলম কাদেরী, মাওলানা মনজুর হোসাইন, মাওলানা আব্দুল কুদ্দুছ আলকাদেরী, আলহাজ্ব জাফর আহমদ আলকাদেরী, মাওলানা অহিদুল আলম রহিমী আনোয়ারী, মাওলানা জাহাঙ্গীর আলম, নজির আহম্মদ নকশবন্দী, মাওলানা আবুল কাশেম জদীদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা রুহুল আমীন রহিমী প্রমুখ।
পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম আলকাদেরী (মা.) বলেছেন, রাসুল (সা.)’র মহব্বত ঈমানদার ও মুমিন হওয়ার পূর্বশর্ত। ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিলাদুন্নবী (সা.)’র সম্মান। কামিয়াবী ও পূর্ণাঙ্গ এ শিক্ষার জন্য আউলিয়ায়ে কেরামের সংস্পর্শ জরুরী।
