কক্সবাজারে মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা সভা 

0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানবাধিকার সুরক্ষায় পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি-এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, ইউএনডিপি-র প্রকল্প পরিচালক মো: মাসুদ করিমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় জেলা পুলশের উর্ধতন কর্মকর্তা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বস্তরের জনগণের মানবাধিকার সুরক্ষার মাধ্যমে স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গঠনে পুলিশ ও সাংবাদিকদের একসাথে কাজ করার আহবান জানানো হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.