হাজেরা শিউলিঃ দক্ষিণ চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে কর্ণেল অলির পুত্রের উপর হামলার পরিপ্রেক্ষিতে চন্দনাইশে বিএনপি-এলডিপি ঐক্য জোট ঘুরে দাঁড়িয়েছে। এলডিপির এক নেতা বললেন, চন্দনাইশে আওয়ামী লীগের চান্দুদের এ হামলার জবাব দেওয়া হবে ব্যালটের মাধ্যমে।
চন্দনাইশে আওয়ামী লীগ ও ঐক্যজোট মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। উল্লেখ্য, চন্দনাইশে কর্ণেল অলি একজন হ্যাভিয়েট প্রার্থী এবং জনপ্রিয় ব্যক্তিত্ব। সুষ্ঠ ভোট হলে কর্ণেল অলির বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন এলাকাবাসী।
