হাটহাজারী রেসিডেন্সিয়াল স্কুলে বই উৎসব

0

সিটি নিউজ ডেস্ক : হাটহাজারী রেসিডেন্সিয়াল স্কুল ক্যাম্পাসে আজ পহেলা জানুয়ারী কোহিনুর ম্যানশন কামাল পাড়ায় বই বিতরনী উৎসব স্কুলের প্রতিষ্টাতা চেয়ারম্যান সাংবাদিক হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

বই বিতরনী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পার্বতি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পার্বতি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইরিয়াছ,হাটহাজারী রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক,হাটহাজারী কাচারী সড়ক বনিক সমিতির সভাপতি মোহাং রাশেদ,স্কুলের পরিচালক শফিক আহম্মদ ভুট্টো,মাহাবুবুল আলম,মঈন উদ্দীন।

উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক জুলফিকার আলী ভুট্টো,উম্মে বিলকিস আরফিন,জেবু নেছা,উম্মে হাবিবা নিশু,জয়া নাথ,শারমিন আকতার প্রমুখ।

বই উৎসবে প্রথান অতিথি নুর“ল আলম বলেন,সরকার ১ জানুয়ারী কোমল মতি শিশুদের বই হাতে তুলে দিয়ে শিশুদের লেখাপড়ার প্রতি যে আগ্রহ সৃষ্টি করেছে।তিনি শিশুদের কে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে লেখাপড়াকে এগিয়ে নিতে স্কুল শিক্ষকদের প্রতি আহবান জানান

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.