শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ার তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের (১৩নং) ত্রান নিতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বুধবার (৩০ জানুয়ারী) দুপুর ২টা ২০ মিনিটের সময় ক্যাম্প সংলগ্ন খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন, তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের ইউনুছের শিশু কন্যা রাফিয়া (৬), তার ছেলে রায়হান (৪),ও পাশ্ববর্তী সি-২ ব্লকের ওবাইদুল্লাহর শিশু কন্যা আজমা (৫)।
জানা যার, দুপুর একটার দিকে ডাব্লিউ এফ ফির ত্রান নিতে স্বজনদের সাথে বের হয়। প্রায় ঘন্টাখানেক বাড়ীতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে। খোঁজা খুজির এক পর্যায়ে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পাশ্ববর্তী ১৯ নং ক্যাম্পে অবস্হিত পানির ছড়া হতে তিন শিশুকে উদ্ধার করে প্রতিবেশীরা দ্রত উদ্ধার করে এম এস এফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
