গোলাম শরীফ টিটুঃ চট্টগ্রামে বিএনপি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। নাসিমন ভবন দলীয় কার্যালয়ে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত না হলেও তৃণমূলের নেতাকর্মীগন অফিসে আসা যাওয়া করছেন এবং দলীয় কর্মসুচীতে অংশগ্রহন করছেন।
গ্রেফতার, মামলা ও হামলাকে ডিঙ্গিয়ে নেতাকর্মীগণ এখন বিএনপির সাংগঠনিক তৎপরতায় অংশ নিয়ে দলকে আবার চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছেন।
