প্রেস বিজ্ঞপ্তি
১২ সেপ্টেম্বর সকাল ১০টায় জে.কে.এস উ”চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন জে.কে.এস উ”চ বিদ্যালয় ও আনোয়ার“ল উলুম মাদ্রাসা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজনীতিবিদ জননেতা মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন বলেছেন, আনোয়ারাবাসী সব সময় উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। একইভাবে বর্তমানেও আনোয়ারাবাসীর দুঃখ দুর্দশা যেন লেগেই আছে। তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্তান, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে আনোয়ারাবাসী অন্যান্য উপজেলার চেয়ে পিছিয়ে আছে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এবং সড়কের বিহাল দশার কারণে আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে। তিনি অবিলম্বে আনোয়ারার সর্বস্তরের মানুষের দুর্ভোগ লাঘবে মন্ত্রী মহোদয়ের দ্র“ত হস্তক্ষেপ কামনা করেন এবং খুরুস্কুল জুঁইদন্ডী বেড়িবাঁধ নির্মাণ ও মোহছেন আউলিয়া জুঁইদন্ডী সড়কের আশু সংস্কার দাবী করেন।
তিনি সেনা কর্মীদের শিক্ষার পাশাপাশি সমাজ সেবায়ও অবদান রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। সুন্নি মর্তাদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়নে সকলকে আন্তরিক ও ত্যাগী মনোভাব নিয়ে সাংগঠনিক দায়িত্ব পালনের প্রতি গুর“ত্বআরোপ করেন। তিনি আরোও বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাস্তিক্যবাদের বির“দ্ধে সুন্নিয়তের আন্দোলন অব্যাহত রাখার জন্য সেনা কর্মীসহ এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠনের নেতা কর্মীদেরকে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রতিদ্বন্ধিতার জন্য নেতৃত্ব নির্বাচনের জন্য প্রতি গ্রহণের আহ্বান জানান। তিনি আজ সকালে ছাত্রসেনা আনোয়ারা উপজেলাধীন জুঁইদন্ডী ইউনিয়নের প্রশিক্ষণ ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
ছাত্রসেনা জুঁইদন্ডী ইউনিয়নের সভাপতি মুহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট জুঁইদন্ডী ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা বজলুর রহমান হাশেমী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে সংবর্ধিয় অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিতি ছিলেন ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম মানিক, যুবসেনা নেতা মুহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী, এম.এ তাহের, মুহাম্মদ জেবল হোসেন, ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি মুহাম্মদ জাহেদুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ রেজা, মুহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ সোলায়মান, এস এম আরাফাত হোসাইন সিরাজী, মোহছেন আউলিয়া কলেজ শাখার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আজম খান ও মুহাম্মদ জাবেদ প্রমুখ।
