বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে প্রবীণ কমিউনিস্ট নেতা মুক্তিযোদ্ধা কমরেড শান্তিময় ডাক্তার (৯০) ৪ মার্চ সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটের সময় উপজেলা সদরের পূর্ব গোমদন্ডী নিজ বাড়ীতে পরলোক গমন করেছেন। তিনি মৃত্যুকালে ৫ ছেলে ২ মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বোয়ালখালী সদর শাখার সদস্য, ছাত্র ইউনিয়ন, ন্যাপ, কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর মুক্তিযুদ্ধের সংগঠক, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির প্রাক্তন সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে বোয়ালখালী প্রেস ক্লাব, কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখা, রমেশ ভান্ডারের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।
