শহিদুল ইসলাম উখিয়া,কক্সবাজার: কক্সবাজারের উখিয়া টেকনাফে ত্রিশটির অধিক রোহিঙ্গা শরনার্থী শিবির রয়েছে। এখানেে আশ্রয় ১১লাখেরও বেশি রোহিঙ্গা। অবস্হান করা রোহিঙ্গা আগামী তিনদিন ক্যাম্পের বাইরে যেতে পারবেনা।এব্যপারে নিষেধাজ্ঞা করেছে নির্বাচন কমিশনার(ইসি)।
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ২৩ থেকে ২৫ মার্চ রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনার উপ-সচিব মোহাম্মদ আতিয়ার রহমান বলেন তৃতীয় ধাপে আগামী রবিবার শতাধিক উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে।এর মধ্যে কক্সবাজারের ছয় উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।উপজেলা সমূহ হলেন উখিয়া, টেকনাফ,মহেশখালী , পেকুয়া,কুতুবদিয়া, ও রামু।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদ বলেন নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইসির ওই নির্দেশনা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কোনো রোহিঙ্গা শরণার্থী যেন ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত ক্যাম্প এলাকা থেকে বের হতে পারবে না। এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি নিয়ে ওই সময় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্য সেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান সত্যতা স্বীকার করে বলেন এ ধরনের একটি চিঠি হাতে পেয়েছে।জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠির অনুলিপি পররাষ্ট্র সচিব, পুলিশের মহা পরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।তৃতীয় ধাপে ১২৭ উপজেলার ভোট হওয়ার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতা ও আদালতের স্থগিতাদেশের কারণে এ সংখ্যা চূড়ান্তভাবে আরও কমে আসবে।
