শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদে পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মন্ত্রী পরিষদ সচিবের ভাতিজা জাহাঙ্গীর আলম।তাঁর প্রাপ্ত ভোট ৩৮হাজার ১শত ৭ ভোট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর বারোটার দিকে তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী নানান অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।
ভোটার সংখ্যা ১লাখ ১৮ হাজার ৭শত ৮৫জন।তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬০ হাজার ৪শ ৮৮জন।নারী ভোটার রয়েছে ৫৮হাজার ২শ ৯৭জন।ভোট কেন্দ্র ৪৫টি।বুথের সংখ্যা ২৩৮।উল্লেখ্য উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেচ্ছা বেবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
