বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীদের গুলিতে নিহত শাহাব উদ্দিনকে (৩২) যুবলীগ নেতা বলে জানা গেছে।
আজ সোমবার (২৫ মার্চ) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে তাকে গুলি করে হত্যা করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত শাহাব উদ্দিন সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ নেতা এবং এলাকার ফরিদ আহম্মদের ছেলে।
নিহতের স্ত্রী জান্নাতুল নাঈম সাংবাদিকদের বলেন, এক চেয়ারম্যান প্রার্থীর কয়েকজন সমর্থক কিছুদিন ধরে ভোটের বিরোধ নিয়ে হত্যার চেষ্টা চালিয়ে আসছিল। শাহাব উদ্দিন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের আনারস প্রতীক নিয়ে কাজ করেছিল। রবিবার নির্বাচন শেষ হওয়ার একদিন পর আজ সোমবার রাস্তায় গতিরোধ করে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, অভিযোগের বিষয় ও হত্যার বিষয়টি পুলিশ জরুরিভিত্তিতে তদন্ত করছে। রাজনৈতিক প্রতিহিংসা করে যত বড় নেতা হোক কেউ রেহায় পাবে না।
