গোলাম শরীফ টিটুঃ চট্টগ্রাম শহরের সিআরবি সাত রাস্তার মোড়ে প্রতি সপ্তাহে থানা পুলিশ মোটর সাইকেল এর কাগজপত্র পরীক্ষা করে। কাউকে মামলা অথবা কারো কাছ থেকে মালকড়ি নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গত সপ্তাহে এক বিকেলে দেখা গেল যেন মটর সাইকেলের হাট বসেছে। পুলিশ কাগজপত্র দেখছে। যেন মাছের বাজার বসেছে। অন্যদিকে কনেষ্টবলরা টাকা নিয়ে কাগজপত্র বিহীন গাড়ী ছাড়ছে। এভাবেই থানা পুলিশ ধান্ধায় থাকলেও ট্রাফিক পুলিশ নির্বিকার।
