পটিয়া আইনজীবিদের নির্বাচন-সভাপতি দীপক, অনুপম সম্পাদক
সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় আইনজীবি সমিতির ২০১৯ সনের কার্য নির্বাহী পরিষদের নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র আইনজীবি দীপক কুমার শীল, বিনাপ্রতিদ্বন্ধীতায় সহ-সভাপতি প্রীতম চৌধুরী, সাধারণ সম্পাদক অনুপম নাথ, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, পাঠাগার সম্পাদক মহিউদ্দিন মহিম, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক সত্যজিত মিত্র, অর্থ সম্পাদক টিপু কুমার নাথ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছৈয়দ নুর মোস্তফা, কার্যকরি সদস্য পিন্টু কুমার দে, এরশাদুল ইসলাম, মাঈনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
১৩৬ ভোটের মধ্যে ৬৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হন এডভোকেট দীপক কুমার শীল। নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট মো.শাহজাহান চৌধুরী ৫৮ ভোট পেয়েছেন। উল্লেখ্য, শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন হয়েছে।
