এমপি সামশুল হক পার্লামেন্ট মেম্বারস ক্লাব’র সিনিয়র যুগ্ন সম্পাদক
সিটি নিউজ,পটিয়া: জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্য্য নির্বাহী কমিটিতে সিনিয়র যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার ৩ এপ্রিল পার্লামেন্ট মেম্বারস ক্লাবের প্যানেল ভিত্তিক কার্য্য নির্বাহী কমিটিতে তাকে সিনিয়র যুগ্ন সম্পাদক নির্বাচিত করা হয়।
সামশুল হক চৌধুরী পার্লামেন্ট মেম্বারস ক্লাব এর সিনিয়র যুগ্ন সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ডা.তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ রহিম।
