দিলীপ তালুকদারঃ নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা এখন ভূতড়ে নগরী। দিনে রাতে বিদ্যুৎ থাকে না কমপক্ষে ৫/৬ বার। তাপদাহ যত বাড়ছে, পিডিবির ভেল্কী বাজিও তত বাড়ছে।
রাতে যখন বিদ্যুৎ চলে যায় তখন বিভিন্ন বাসা থেকে ভেসে আসে বাচ্চাদের কান্নার আওয়াজ। গরমে অতিষ্ঠ হয়ে বাচ্চারা কান্না কাটি করে।
এটা বাকলিয়া (সৈয়দ শাহ রোড) পিডিবি’র সাবোটাজ বলে মনে করছেন অনেকে। কারণ এখন বিদ্যুতের কোন ঘাটতি নেই।
