আশা’র ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন রাঙ্গুনিয়ায়

0

সিটি নিউজ ডেস্ক : দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এনজিও আশা সংস্থার রাঙ্গুনিয়ার মোগলের হাট শাখার উদ্যোগে ২০ মে তিনদিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন করা হয়। বিনা মূল্যের এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান ব্রাঞ্চ ম্যানেজার পংকজ দাশের সভাপতিত্বে এবং শিক্ষা সুপারভাইজার অভি দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রভাত বাংলাদেশের সহ সম্পাদক কাঞ্চন মহাজন, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো. সেকান্দর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক তুষার কান্তি পাল, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহজাহান। তিনদিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. মামুন অর রশিদ। উল্লেখ্য, আশা’র অর্থায়নে বিনা মূল্যে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.