পটিয়ায় ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার ইফতার মাহফিল

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : পটিয়ায় সম্প্রতি আনন্দ নগর কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা ও পৌরসভার ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যেগে বদর দিবস শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ শামুনুর রশিদ আমিরী, ও সঞ্চলনায় আলহাজ¦ মাওলানা মুহাম্মদ ইউছুফ জিলানী। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আমান উল্লাহ আমান, সহ-আন্তর্জাতিক সচিব, ইসলামী ফ্রন্ট। এতে উদ্ভোধক জননেতা আলহাজ¦ মাওলানা কাজী হাফেজ আহম্মদ আলকাদেরী, যুগ্ম সম্পাদক, ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

প্রধান বক্তা যুবনেতা সৈয়দ মুহাম্মদ আবু আজম, সাধারণ সম্পাদক, ইসলামী যুবসেনা, বিশেষ অতিথি মজলুম জননেতা কাজী মাওলানা সোলাইমান চৌধুরী, সচিব-আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি, চট্টগ্রাম দক্ষিণ জেলা। বিশেষ বক্তা ছাত্রনেতা মুহাম্মদ ইলিয়াছ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রসেনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

এতে বক্তব্য রাখেন আলহাজ¦ মো: আলী হোসেন, মো: মাস্টার আলী খান, মো: আখতার হোসেন, মৌলভী নজির আহমদ, জালাল উদ্দিন, কাজী মো: ইলিয়াছ, কাজী আবু বক্কর, মো: নাছিম হাইদার, মো: আবুল কালাম লিটন, মো: কাজী ইকবাল, মো: দিদারুল ইসলাম, মো: নজরুল ইসলাম শওকত, কাজী মফিজুর রহমান, মো: মে’রাজ রেজা, মো: গোলাম সরোয়ার, মো: নাজিম উদ্দিন, মো: সাইফুদ্দীন, মো: লোকমান হোসেন। সভায় বক্তারা বলেন বদর যুদ্ধ হ”েছ ইসলামের প্রথম যুদ্ধ, ঐ যুদ্ধে মুসলমানদের সংখ্যায় কম হলেও আল্লাহ তাদের কে বিজয় দান করেছেন।

কারণ আল্লাহ্ এবং রাসূল (দ:) প্রতি ভরসা থাকায়। এতে বদর যুদ্ধ থেকে মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত বিজয় হওয়ার জন্য সংখ্যা আধিক্য হওয়া বড় বিষয় নয়। ইমান এবং এখলাছ এর সাথে কার্যক্রম করেলেই এতে আল্লাহর সাহার্য্য অবর্তীন হয়। আজ যুগ সন্ধিক্ষনে মুসলমানদের বদর দিবস থেকে শিক্ষা হাছিল করা প্রয়োজন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.