নেজাম উদ্দিন রানা, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ২২ মে বুধবার উপজেলার বাগোয়ান ইউনিয়নে শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে। এই ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৮, ২৩-০৫-১৯। এদিকে তিন বছরের শিশু ধর্ষণের পর ঘটনার সুষ্টু বিচার এবং ধর্ষককে গ্রেফতারের বিষয়ে জোরালো ভূমিকা রাখেন রাউজানের উদীয়মান রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি এই ঘটনার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দদের সাথে।
মামলার বিবরণে জানা যায়, ২২ মে বুধবার উপজেলার বাগোয়ান ইউনিয়নের ব্রাক্ষদাশ পাড়ায় ৩য় শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রীর পরিবারের লোকজন বাহিরে থাকার সুযোগে একই ইউনিয়নের সন্তু বৈদ্যের পুত্র সবুজ বৈদ্য (২৫) ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পরদিন ২৩ মে বৃহস্পতিবার সকালে শিশুটি ঘুম থেকে উঠার পর ব্যাথাজনিত কারণে হাঁটতে না পারায় পরিবারের সদস্যদের কাছে পূর্বের দিনের ঘটনা খুলে বললে পরিবার এই ঘটনার মূল হোতা সবুজ বৈদ্য (২৫)কে অভিযুক্ত করে রাউজান থানায় মামলাটি দায়ের করার পর চট্টগ্রামের বাইরে পালিয়ে থাকা আসামী সবুজ বৈদ্যকে তার ভাইয়ের মাধ্যমে আপোষরফার নামে রাউজানের নোয়াপাড়া পথেরহাটে এনে সেখান থেকে তাকে আটক করা হয়।
এদিকে ধর্ষণের শিকার তিন বছরের শিশুটি গত ২৪ মে শুক্রবার সকালে বিশেষ আদালতে জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মধূসুদন নাথ বলেন, বাগোয়ান ইউনিয়নের ব্রাক্ষদাশ পাড়ায় ৩য় শ্রেণীর এক ছাত্রীকে তার প্রতিবেশী এক যুবক কর্তৃক ধর্ষণ করেছে মর্মে তার মা থানায় অভিযোগ দায়ের করার পর অভিযোগের ভিত্তিতে আমরা ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। ঘটনার পর মামলার আসামী পালিয়ে চট্টগ্রামের বাইরে চলে যায়। অনেকটা কৌশল অবলম্বন করে তাকে ডেকে এনে আটক করা হয়। ২৭ মে সোমবার আসামীকে আদালতে সোর্পদ করার পর আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
ধর্ষণের ঘটনায় জড়িত যুবককে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শ্রেণী-পেশার মানুষ ঘটনার সুষ্টু বিচারের দাবীতে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং আসামী গ্রেফতার হওয়ায় রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্ল্যাহ, মামলার তদন্ত কর্মকর্তা মধূসুদন নাথ এবং নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শেখ জাবেদ মিয়াকে ধন্যবাদ জানান।
জানাগেছে, ধর্ষণের ঘটনাটির পর আসামী গ্রেফতার পর্যন্ত বিষয়টি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করে সুষ্টু বিচারের পক্ষে জোড়ালো ভূমিকার কারণে রাউজানে প্রশংসিত হয়েছেন উদীয়মান রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
রাউজানের সামাজিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক নকীব এবং সাংগঠনিক সম্পাদক চিশতি বলেন, ঘটনাটির সুষ্টু বিচার নিয়ে ফারাজ করিম চৌধুরী শুরু থেকেই সোচ্চার থাকার কারণে সেই সাথে
রাউজান থানা প্রশাসনের প্রশংসনীয় ভূমিকায় ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামী গ্রেফতার হয়েছে। এভাবে সবাই যার যার অবস্থান থেকে সোচ্ছার হলে আগামীতে এমন ঘটনার পুণরাবৃত্তি ঘটবেনা।
