দিলীপ তালুকদারঃ চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি অসুস্থ। তিনি বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলের নখে ব্যাথা পেয়েছিলেন। এ অবস্থায়ও তিনি সরকারী বেসরকারী সব প্রোগ্রামে অংশ নিয়েছেন।
তাঁর মেয়ে রওকাত প্রিয়তা বলেছেন, বাসার সিঁড়ি দিয়ে নামার সময় আঙ্গুলে নখে ব্যাথা পান। ডা. মানা করার পরও পায়ের আঙ্গুলের ব্যথা নিয়ে জাতীয় সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন। বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহন করেছেন।
৬ং বৈলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, তিনি গত ৯ জুন ঢাকার বাসায় নামার সময় আঙ্গুলের নখে ব্যাথা পান। ব্যাথা নিয়ে সংসদ অধিবেশনসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন। আজ বুধাবর (১৯ জুন) তাঁর আঙ্গুলের নখ কেটে ফেলা হয়েছে। তিনি এখন হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।
