দিলীপ তালুকদারঃ চট্টগ্রামের হাটহাজারীতে পশ্চিম ধলই শফি নগর গ্রামে কাটা ঘাষ গরু খাওয়াকে কেন্দ্র করে কৃষক বয়োবৃদ্ধ মোহাম্মদ হাসেমকে অমানুষিক নির্যাতন করেছে সাগর ও সজিব দুইভাই ও সেলিনা বেগম। এ ব্যাপারে হাটহাজারী থানায় মামলা হয়েছে। মামলা নং ২৪, তারিখ ১৫.৬.২০১৯ইং।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৪ জুন সকালে হাসেমের গরু কাটা ঘাস খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে বৃদ্ধ হাসেমকে রশি দিয়ে হাত পা বেঁধে হত্যার উদ্দেশে এলোপাথারী মারধর শুরু করে এবং লাঠি দিয়ে মাথায় বারি মারলে মাথা ও শরীরে মারাত্মকভাবে জখম হয়। হাসেমের দুই ছেলে প্রবাসী। স্ত্রী ছিলেন হাসপাতালে। পরিকল্পিতভাবে সাগর গং হাসেমকে হত্যার উদ্দেশে রশি দিয়ে মধ্যযুগীয় বর্বর কায়দায় নির্যাতন করায় বৃদ্ধ হাসেম এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে।
জানা গেছে, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে হাসেম এখন বাড়ীতে মৃত্যুর প্রহর গুনছেন। এলাকাবাসী জানান, ঘটনাস্থল থেকে জনগন সজীব ও সেলিমকে আটক করে পুলিশে সোপর্দ করলে তারা বর্তমানে আদালত থেকে জামিন নিয়ে এসে হাসেম ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। মামলার তদন্তকারী দারোগা তোফায়েল হোসেন বলেন, দু’জন আসামী গ্রেফতার হয়েছে অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
