দিলীপ তালুকদারঃ রাজনীতির মাট ফাঁকা। সরকারীদল বা বিরোধীদল কোন দলের রাজনৈতিক কোন তৎপরতা নেই। যে কারনে সংবাদপত্র শিল্প এখন হুমকির সম্মুখিন। মানুষ পত্রিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
অনলাইনে অনেক সংবাদ মানুষ অবগত হওয়ার কারনে পত্রিকা বিক্রি কমে গেছে। সাংবাদিকরা বেতন পাচ্ছেন না অধিকাংশ পত্রিকায়। মানবেতর জীবন যাপন করছেন অনেকে। এই শিল্পকে বাঁচাতে সরকারী কোন পদক্ষেপও নেই।
অনেক সাংবাদিক বেকার হয়ে পড়েছেন। পত্র পত্রিকার বেহাল দশায় পারিশ্রমিক যেন মালিকের পকেটে আটকে আছে। আবার অনেকে টাকা থাকলেও বেতন দিচ্ছেন না।
