পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

0

সুজিত দত্ত,পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম- কক্সবাজার- আরকান মহাসড়কে মনসারটেক হঠাৎ চাকা খুলে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই অটোরিক্সার যাত্রীর প্রানহানি ঘটনায় গত বুধবার রাত ১২ টায় উপজেলার মনসারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার চরকানাই গ্রামের মো: আলী বাহাদুর (৪৫) ও দয়ালশীল (৪০) এতে দুই যাত্রী আহত হন। তার হলেন মো: শাহজাহান (২২) মো: জাহেদ (৩০) তারা দুজন ও পটিয়া উপজেলার বাসিন্দা। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মিজানুর রহমান জানান, মালবাহী ট্রাকটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল।

সিএনজি চালিত অটোরিক্সাটি মনসারটেক এলাকায় মহাসড়কে ওঠার মুহূর্তে একটি চাকা খুলে যায়। ওই সময়েই ট্রাকের সঙ্গে অটোরিক্সাটির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে উল্লেখ্য গত বুধবার সকালে এ মহাসড়কের জলুরদীঘির পাড়ে শ্যমলী বাসের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে দুজন নিহত হওয়ার ১৯ ঘন্টা পরে আরো দুই জনের প্রাণহানির ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.