সিটিনিউজবিডি : ঢাকার বনশ্রীর বাড়ি থেকে ১০ শিশু উদ্ধারের ঘটনায় চার জনের জামিন নাকচ করে দিয়েছেন আদলত। শিশুপাচার মামলায় তাদেরকে আটক করে ঢাকা পুলিশ।
ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে রোববার আসামিদের জামিন নাকচ করেন।
এর আগে, গত বুধবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু তাদের কারাগারে পাঠান।
গত ১৩ সেপ্টেম্বর একই বিচারক তাদের দুইদিনের রিমান্ডে পাঠান। আসামিরা হলেন- আরিফুর রহমান, হাসিবুল ইসলাম সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান শুভ।
১২ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২টার দিকে বনশ্রীর ১০ নম্বর রোডের সি ব্লকের ৭ নম্বর বাড়ির ছয়তলা্ থেকে ১০ শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধার শিশুরা হলো- মোবারক হোসেন (১৪), আবদুল্লাহ আল মামুন (১১), মো. বাবলু (১০), মো. আব্বাস (১০), মো. স্বপন (১১), মো. আকাশ (৯), মান্না ইব্রাহিম আলী (১০), মো. রাসেল (১৪), মো. রফিক (১৪) ও মো. ফরহাদ (৯)।
উদ্ধারের পর শিশু মোবারক পুলিশকে জানায়, তাকে কমলাপুর থেকে ধরে নিয়ে আসা হয়। এ ঘটনায় মোবারক হোসেনের চাচা মনির হোসেন চার এনজিওকর্মীকে আসামি করে মামলা করেন।
