প্রশাসনে ১১ কর্মকর্তার রদবদল

0

ঢাকা :  প্রশাসনে উপসচিবসহ ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল রোববার এসব রদবদল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আবদুর রউফকে প্রেষণে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক করা হয়েছে। এ ছাড়া ১০ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম ফারজানা সিদ্দিকাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খালেদা নাছরিনকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু নায়েম মোহাম্মদ মারুফ খানকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম শরিফা হককে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, সাভার বিপিএটিসির সহকারী পরিচালক ইউসুপ আলীকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, ক্যান্টনমেন্ট সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বদিউল আলমকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, কুমিল্লা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বেগম আক্তার উননেছা শিউলিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সালেহীন তানভীর গাজীকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশেরুল ইসলামকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ও বিপিএটিসির সহকারী পরিচালক বেগম নাসরিন সুলতানাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.