সন্দ্বীপবাসীর বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা : পৌরমেয়র

0

আদনান আসওয়াদ : দেশের অন্যতম দ্বীপ উপজেলা সন্দ্বীপ এর পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন জাফর উল্লাহ টিটু। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক টিটুর রাজনীতিতে হাতেঘড়ি হয় নিজ এলাকার কার্গিল হাইস্কুলে নবম শ্রেনীতে পড়ার সময়। পরবর্তীতে সন্দ্বীপ এবি কলেজ ছাত্রলীগের আহবায়ক, কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবেও দায়িত্বপালন করেন।

বাবা আলহাজ্ব আবুল খায়ের ও মা রোকেয়া বেগমের সন্তান পারিবারিকভাবে ছোট বেলা থেকে ছিলেন প্রতিবাদী স্বভাবের। যা তাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করে। বঙ্গবন্ধুকে দলীয় গন্ডিতে সীমাবদ্ধ না রেখে সর্বসাধারনের মাঝে তার আদর্শ ও স্বপ্নকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯৯৭ইং সালে নিজ এলাকায় প্রতিষ্টিত করেছিলেন ’নবপ্রজন্মে মুজিব’ নামে সংগঠন।

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের চরম পরাজয় ঘটলে ’নবপ্রজন্মে মুজিব’ এর মাধ্যমে আওয়ামী লীগ কে সংগঠিত করে উল্লাহ টিটু সক্রিয় ভুমিকা রাখেন। ২০১০ সাল থেকে তিনি সন্দ্বিপের পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন। আজকের সুর্যোদয়কে দেয়া এক একান্ত সাক্ষাতকারে আওয়ামী লীগ নেতা জাফর উল্লাহ টিটু বলেন, জনগনের সাথে কাজ করতে গিয়ে বুঝেছিলাম মানুষের কল্যানে কাজ করতে হলে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা সহজ। আমি আমার সে অবস্থানে অনেকটা সফল হয়েছিলাম। মেয়র নির্বাচিত হওয়ার পর এলাকার বিপথগামী ও অপরাধ কর্মকান্ডে লিপ্ত তরুনদের কর্মনির্ভর করার উদ্যোগ গ্রহন করি।

আশ্চর্যের বিষয় হলেও সত্য যে, কর্মসংস্থান থাকলে সমাজে অপরাধ প্রবনতা অনেক কমে যায়। কিন্ত বিগত ৫ জানুয়ারীর নির্বাচনের পর বিরোধী দলের নৈরাজ্য ও নাশকতার ঘটনায় অপরাধ প্রবনতা আবার বেড়ে গেছে। ক্ষমতার ছত্রছায়ায় সন্ত্রাসীদের প্রশ্্রয় দেওয়া হচ্ছে। একজন পৌর মেয়র হিসেবে এ জায়গায় আমার সীমাবদ্ধতা আছে। ইচ্ছে থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না। অনেক উপর থেকে সন্ত্রাসীদের পক্ষে টেলিফোন আসে। তিনি আরও বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করেছি। পৌরসভাকে বি-গ্রেডে উন্নীত করেছি। পানি সরবরাহ প্রকল্প নিশ্চিত করেছি। ঝুকিপুর্ন এলাকায় এখন সিসি টিভি ক্যামেরা স্থাপন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় সন্দ্বীপে বিদ্যুৎ সংযোগের প্রসার ঘটেছে।

পৌর মেয়র জাফর উল্লাহ টিটু বলেন, ’আমাদের সন্দ্বীপ বাসীর সবচেয়ে বড় সমস্যা যাতায়াত ব্যবস্থা। নদী ভাঙ্গনের বিরুদ্ধে আমরা এখনো স্থায়ী ব্যবস্থা নিতে পারি নাই। প্রাকৃতিক ব্যবস্থা আমাদের প্রতিকুলে হওয়ায় ইচ্ছে থাকা সত্বেও অনেক উদ্যোগ নেওয়া যায় না। আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তী মিলছে না। ফলে অনেক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না। আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে টিটু বলেন,’ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। একটি শিশু পার্ক প্রতিষ্টা ও টেকনিক্যাল ইনষ্টিটিউট স্থাপন করা তার বড় স্বপ্ন।

দেশের চলমান রাজনীতি সম্পর্কে টিটু বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যা করছেন তা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। কিন্তু তৃনমুলের কিছু সুবিধাবাদী হাইব্রিড নেতার কারনে আমাদের দলীয় অর্জনগুলো ম্লান হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকা উচিত।

জাফর উল্লাহ টিটু
মেয়র
সন্দ্বীপ পৌরসভা, চট্টগ্রাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.