জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন যাবত মানুষ জলাবদ্ধতায় সীমাহীন কষ্ট ভোগ করছে। বর্তমান সরকার ১০ বছ্র পার করলেও এই জলাবদ্ধাতার কোন সমাধান করতে পারেনি। এমপি-মন্ত্রী নেতা পাতি নেতাদের বড়বড় বুলি যেন তামাশায় পরিনত হয়েছে।
ট্যাক্সের টাকা দিয়ে জনগন বসবাস করছে অমানবিকভাবে। পানিতে ভাসছে মানুষ ও সম্পদ। জনগনের দুর্ভোগ , কষ্ট, দূর্গতিতে এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। বর্ষা এলেই ডুবে যায় নগরী। ডুবে যায় লোকালয়, জনপদ ও ব্যবসা প্রতিষ্ঠান। যেন এর কোন সুরাহা নেই।
সিডিএ পাঁচ হাজার ছয়শত ষোল কোটি নিয়ে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হয়েছে। নগরীর একটি বৃহৎ অংশ পানিতে ডুবলেও সরকারের বা সরকারীদলের হোমড়া চোমড়াদের বোধদয় হয়না। বিচিত্র এই দেশ। কি সেলুকাস।
