পটিয়ায় ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত

0

সুজিত দত্ত পটিয়া প্রতিনিধিঃ  চট্টগ্রামের পটিয়ায় ১৭ দিনে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, এদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ী ফিরলেও। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ জন।

পটিয়ায় ডেঙ্গু রোগি শনাক্ত করতে পটিয়া হাসপাতালে শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ও আবাসিক মেডিকেল অফিসার সমন্বয়ে একটি টিম গঠন করা হয়।

পটিয়া হাসপাতাল সূত্রে জানা যায়। সম্প্রতি ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। গত ১৭ দিনে ঢাকা থেকে ফেরত ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ঢাকার বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মরত ও অধ্যায়নরত ছাত্র। ডেঙ্গু আক্রান্ত হয়ে এসব রোগিরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার জানান গত ১৭ দিনে যেসব রোগী পাওয়া গেছে এদের মধ্যে অধিকাংশ ঢাকায় কর্মরত ছিল। তারা সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়। পটিয়ায় এসে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে ২ জন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও ৩ জন পটিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছে।

সরকারি ভাবে ডেঙ্গু পরীক্ষার জন্য ৩৫ টি টিকেট দেওয়া হলেও এর মধ্যে ৩০ টি টিকেট ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র ডেঙ্গু রোগী শনাক্ত করতে এ টিকিট ব্যবহার করা হয় বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.