হাটহাজারীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয়
সিটি নিউজঃ মানবতার কল্যাণে সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখা ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে হাটহাজারী ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ ধোপারদীঘি এলাকাস্থ হাজীপাড়া সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. ইরফাতুল ইসলামের আহবানে ঢাকা লায়ন্স হসপিটাল, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং হিল টাউন ও হাটহাজারী মানব সেবা সংগঠনের সহযোগিতায় ডেঙ্গু পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
আ্জ বুধবার ৭ আগষ্ট সারাদিন ব্যাপী বিনামূল্যে হাটহাজারীর হাজীপাড়া নুরাণী মাদ্রাসায় বিনামুল্যে চক্ষু পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। চিকিৎসা ক্যাম্পে কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য রোটারেক্টর গাজী আক্কাস, মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা এম এন এ রুবেল, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ত্রিদেব শেঠী বাবু, হাজীপাড়া সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. এরশাদ, অর্থ সম্পাদক মো. আরমান প্রমুখ।
এতে কয়েকশ গরীব অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে ডেঙ্গু পরীক্ষা ব্লাড পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ পত্র বিতরণ করা হয়।
