মোহাম্মদ এরশাদঃ দাম চাওয়ায় এক পেয়ারা বিক্রেতাকে লাথি মেরে অজ্ঞান করে দিয়েছে পুলিশের এক এ এস আই জাহিদ হাসান। ঘটনাটি ঘটেছে নগরীর শাহ আমানত ব্রিজের ওপারে মইজ্যারটেক গোল চত্বর এলাকায়।
ফুটপাতে পেয়ারা বিক্রি করছিল পঞ্চাশোর্ধ মো. আলী। জানা গেছে, ২টি পেয়ার দাম ৭টাকা চাওয়ায় তাকে লাথি মারে এএসআই জাহিদ। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। লোকজন তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
এতে ক্ষুব্ধ জনতার সাথে সংঘর্ষ হয় পুলিশের। রোষানলে পড়ে ভাংচুর হয়েছে পুলিশ বক্স। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে এএসআইকে উদ্ধার করেন।
