ব্যাডমিন্টন কোর্সে অংশ নিতে বাবর মালদ্বীপ যাচ্ছেন
স্পোর্টস নিউজঃ মালদ্বীপ ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মালেতে অনুষ্ঠিত এশিয়া রিজিওনাল ব্যাডমিন্টন আম্পায়ার ট্রেনিং কোর্সে অংশ নিতে গিয়াস উদ্দিন বাবর আগামীকাল ১৩ সেপ্টেম্বর শুকুবার মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবেন। ব্যাডমিন্টন এশিয়ার আমন্ত্রণে তিনি মালদ্বীপ যাচ্ছেন।
এস এম গিয়াস উদ্দিন বাবর চট্টগ্রাম সরকারী শারীরিক শিক্ষা কলেজের প্রভাসক ও জাতীয় ব্যাডমিন্টন আম্পায়ার। এস এম গিয়াস উদ্দিন বাবর বাঁশখালীর ঐতিহ্যবাহী কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থী।
