রাউজানে জেলা প্রশাসকের উপহার পেয়ে খুশী শিক্ষার্থীরা

0

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা প্রশাসক গত ৩১ আগস্ট চট্টগ্রামের রাউজানের চিকদাইর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা এবং শিক্ষার সুন্দর পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেছিলেন।

তারই রেশ ধরে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার বহি:প্রকাশ হিসেবে এবার উপহার সামগ্রী পাঠিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াছ হোসেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল খেলার বিভিন্ন সরঞ্জাম আর ডায়েরি।

জেলা প্রশাসকের উপহারগুলো নিয়ে গতকাল চিকদাইর মুন্সিপাড়া এবং দক্ষিণ সর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটে গিয়ে শিক্ষার্থীদের হাতে উপহারগুলো তুলে দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইদ্রিস ও চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের উপহারগুলো পেয়ে দুই বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। তারা খুশীতে আত্মহারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.