সিটিনিউজবিডি পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক

0

ত্যাগের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ যারা আনন্দ উপভোগ করছে তাদের সবাইকে আসন্ন ঈদ-উল-আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের অগনিত সাংবাদিক, রিপোর্টার, পাঠক, শুভাকাঙ্খি, কর্মকর্তা ও উপদেষ্টাদের প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন। যাদের অনুপ্রেরণা ও পৃষ্টপোষকতায় আমাদের পথচলা হয়েছে বেগবান, আমাদের সাংবাদিকরা হয়েছে অনুপ্রাণিত, দেশবাসী হয়েছে গর্বিত, প্রবাসী বাংলাদেশীরা হয়েছে উপকৃত তাদের পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ূ কামনা করছি।

আমাদের অগণিত সাংবাদিক ভাইদের বিরামহীন পরিশ্রমের ফলে সিটিনিউজবিডি বাংলা ভার্সনের অন লাইন নিউজ হিসাবে দেশে ও প্রবাসে যথেষ্ট খ্যাতি ও সুনাম অর্জন করতে চলেছে। অপ্রিয় হলেও সত্য প্রকাশের প্রত্যয় নিয়ে শুরু হয়েছিল আমাদের পথচলা। জনসাধারণের দোয়া নিয়ে আজ আমরা লক্ষ্যের কাছাকাছি পৌছাতে চেষ্টা করছি ।

আমি আশা করি আমরা সকলে যেন এক অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কাজ করি, আর তা হলো- দেশপ্রেম। ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে পরিত্যাগ করে দেশের আপামর জনগনের বৃহত্তর স্বার্থে, সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণকর দেশ গড়ার প্রত্যয় নিয়ে স্ব স্ব অবস্থান থেকে নতুন আঙ্গিকে কাজ করে দেশ গঠনে আত্মনিয়োগ করি। মানুষ হিসাবে মানুষকে সম্মান দিতে শিক্ষা অর্জন করি।
পবিত্র ঈদ-উল-আযহার এই দিনে চট্রগ্রামসহ দেশবাসীকে জানাই ঈদ মোবারক।

সম্পাদক- জুবায়ের সিদ্দিকী
বিশেষ সংবাদদাতা – গোলাম সরওয়ার

সিটিনিউজবিডি ডট কম

প্রধান কার্যালয় ও বার্তা বিভাগঃ
লুসাই ভবন(২য় তলা), ৫ সিডিএ সি/এ, মোমিন রোড, চেরাগী পাহাড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.