আওয়ামী লীগ নেতা সাদী কমিউনিটি পুলিশিং সম্মাননা পদক পেলেন
সিটি নিউজঃ কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে “পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যেগে গত ২৬ অক্টোবর পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবুল ফয়েজ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন্স), ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমি্উনি্টি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাধনময় ভট্টাচার্য।
সভার শুরুতে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এ অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯ জনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য জনাব সাদাত আনোয়ার সাদী, জনাব আবুল কাশেম মাস্টার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মো: সাহাবউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাধনময় ভট্টাচার্য, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন ফরিদ, বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল ফয়েজ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন্স), ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়।
অনুষ্ঠানে আইনশৃংখলা বাহিনীকে সহযোগীতায় বিশেষ অবদান রাখায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা সাদাত আনোয়ার সাদীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সুরের ঝর্ণাধারা বইয়ে দেন বরেণ্য শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, জেলা পুলিশে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
