বোয়ালখালীতে সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য আটক

0

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত তিনটি গাড়ির ব্যবহৃত ব্যাটারী উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) ভোর ৩টার সময় উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাদের আটক করে থানার টহল পুলিশ।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার লাকসাম ছনগাঁও পুরান বাড়ীর মো.ইদ্রিসের ছেলে মো. ইউছুফ (১৯), নোয়াখালী জেলার চাটখিল এলাকার মো. মনির হোসেনের ছেলে কাউছার (১৮), কক্সবাজার জেলার পেকুয়া মগনামা সিকদার পাড়ার মো. আব্দুর রশিদের ছেলে মো.রিফাত (১৮) ও আনোয়ারা উপজেলার গোয়ালগাঁও মিলন মেম্বার বাড়ীর সুভাষ মিত্রের ছেলে রাহুল মিত্র (১৮)।

থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন জানান, আটককৃতরা নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। চুরি উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে যখন যেখানে সুযোগ পায় তখনই গাড়ির ব্যাটারীসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.