বাঁশখালী প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন -সমবায়ের উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৮তম সমবায় দিবস উপলক্ষে বাশঁখালী উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচেনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম- ১৬ বাশঁখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা গাজী মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), আল বশিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, কাউসিন্সলর রোজিনা সুলতানা রোজি, সমবায়ী জাফর আহমদ, মৌলভী বশির আহমদ, আবদুল মন্নান, প্রদীপ মিত্র চৌধুরী, ওসমান গণি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক মো: মোশাররফ হোসেন । সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে নিজেদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভুমিকা রাখার আহবান জানান ।
