পটিয়ায় ছাত্রীর শ্লীতাহানিঃ অধ্যক্ষের শাস্তির দাবী

0

সুজিত দত্ত পটিয়া প্রতিনিধিঃ পটিয়ার জিরি মুহাম্মদিয়া তালিমুল কোরআন নূরানী মাদরাসার অধ্যক্ষ ফারুক চৌধুরী কর্তৃক শিশু নির্যাতনের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার বিকেল ৪ টায় স্থানীয় হাসপাতালের সন্মুখে আয়োজিত এ মানব বন্ধনে বক্তারা ইতিমধ্যে শিশু শিক্ষার্থীদের শ্লীতাহানির অভিযোগে হাজতে থাকা মাদরাসার অধ্যক্ষ ফারুক চৌধুরীর বিচারেরর দাবি জানিয়ে বলেন, তার এহেন অচরণ শিশু শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে টেলে দিয়েছে। তারা তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

এতে বক্তব্য রাখেন জিরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপু, শাহজাহান বাহাদুর,হাসান মেম্বার, শাহ আজিজ,নসুরুল্লাহ রাশেদ,মামুনুর রশীদ,সাইফুদ্দিন খালেদ,সুমন,খান রাশেদ,শাওন,রাজু, পিয়াস,মো শিবলু,জাহাংগীর আলম,মো: ফেরদৌস,মো: সোহেল প্রমুখ। উল্লেখ্য এ মানব বন্ধনে জিরি খলিল মীর কলেজ, জিরি লোকমান হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়, জিরি মির আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও খলিল মীর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.