সিটিনিউজবিডি : ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় শনিবার দুপুর পৌনে ২টায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
এ ছাড়া ধামরাইয়ের ইসলামপুরে শনিবার দুপুর ২টায় আরিচাগামী একটি বাস রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালক নিহত হন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এবং ওসি, তদন্ত গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, উদ্ধার তৎপরতা চলছে। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বিস্তারিত আসছে…
