সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় বাসের সাথে ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় সমীর শীল (৫০) নামের একজন নিহত হন।
আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের কচুয়াই পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহতবস্থায় সমীরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে দুপুর দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সমীর শীল উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মনীন্দ্র শীলের পুত্র।
নিহতের ভাই বাদল শীল জানিয়েছেন, ‘তার ভাই সকালে বাজার করার জন্য একটি ব্যাটারিচালিত রিক্সাযোগে কচুয়াই থেকে পটিয়া সদরে যাচ্ছিলেন। এসময় মহাসড়কের বাইপাস এলাকার কচুয়াই পয়েন্টে উঠতে গেলে বিপরীত দিক থাকা আসা একটি শ্যামলী পরিবহনের সাথে ধাক্কা লাগে।
এসময় রিক্সাটি দুমড়ে মুছড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। পরে মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।’
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বিমল চন্দ্র ভৌমিক জানিয়েছেন,‘মহাসড়কের বাইপাস এলাকায় ভূল পথে আসা একটি শ্যামলী পরিবহনের সাথে ব্যাটারি চালিত রিক্সার ধাক্কা লাগে। এসময় রিক্সাচালকসহ তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। তারমধ্যে একজন নিহত হয়েছে। শ্যামলী পরিবহনের বাসটি আটক করা হয়েছে।
