বাঁশখালীতে ধর্ষণ মামলার প্রধান আসামী পুতুইয়া অস্ত্রসহ গ্রেপ্তার

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া (৩০) ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে বাঁশখালীর চাম্বল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুতুইয়া ডাকাত বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার মো. কালুর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, গ্রেপ্তার জসিমের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট বাঁশখালীর চাম্বল এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়।

গণধর্ষণের মূলহোতা ও চার্জশিটে প্রধান অভিযুক্ত ছিল জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.