মশা তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়

0

সিটিনিউজবিডি :  শীত যত কাছে আসতে থাকে ততই বাড়তে থাকে মশা। গন্ধযুক্ত ধূপ বা মশার ওষুধে অনেকেরই শ্বাসকষ্ট হয়, দেখা দেয় ত্বকের সমস্যাও।

তাই জেনে নিন মশা তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়।

১. মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।

২. নিমের মতোই প্রয়োজনীয় তুলসিও। শোওয়ার ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান তবে অবশ্যই ঘরে ঢুকবে না মশা। আপানর ঘুম হবে শান্তির।

৩. মশা দূরে রাখার জন্য অব্যর্থ লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন।

৪. মশা মারার ওষুধ বা ধূপে থাকে কর্পুর। এ কর্পুর মশা তাড়াতে অব্যর্থ। মশা দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পুর জ্বালান।

৫. রসুন থেকে শতহস্ত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন জলে ফুটিয়ে নিন। এবার এ পানি সারা ঘরে ছিটিয়ে দিলে মশা থাকবে দূরে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.