বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী থানা পুলিশের অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে। গতকাল রাতে পরিচালিত এ অভিযানে আটক ২ জন হলেন বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা রফিক আহমদের পুত্র আহমদ উল্লাহ (৩৪), পুর্ব চাপাছড়ি এলাকার আবুল আহম্মদের পুত্র মো: দিদার হোসেন(৩৩)।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রফিকুল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা রফিক আহমদের পুত্র আহমদ উল্লাহ এর বিরুদ্ধে বাঁশখালী থানার মামলা নং-০৮(৩)১২, ধারা-৩২৩ পেনাল কোড, ও পুর্ব চাপাছড়ি এলাকার আবুল আহম্মদের পুত্র মো: দিদার হোসেন পতেঙ্গা থানার মামলা নং-১৪(৭)১১ ধারা-৪৭১ পেনাল কোড মামলা সহ তাদের আদালতে সোপর্দ করা হয় ।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম মজুমদার বলেন, বাশঁখালী থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়।যে সব দাগী ও চিিহ্ণত অপরাধী রয়েছে তাদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান ।
