বাঁশখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীর পুইছড়ির জঙ্গল নাপোড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে ট্রাক চাপায় মৃত্যু বরনকারী ইমতিয়াছ মোহাম্মদ আদিল (১১) জঙ্গল নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে মাত্র। সে পুইছড়ির ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের জঙ্গল নাপোড়ায় এলাকার শওকত আলীর পুত্র ।

জানা যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সোমবার বিকালে জঙ্গল নাপোড়ায় সড়কে ইটবহন কারী ট্রাকে চাপা দেয় স্কুল ছাত্র ইমতিয়াছ মোহাম্মদ আদিলকে।

পুইছড়ির ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের ইউপি সদস্য খলিলুর রহমান জানান গুরুতর আহত অবস্থায় তাকে বাঁশখালী হাসপাতালে আনা হলে হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে তার স্বজনেরা তাকে বাড়ি নিয়ে যায় ।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম মজুমদার বলেন,স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা কেউ আমাকে অবহিত করেনি । প্রকৃত ঘটনার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। জানা যায় জঙ্গল নাপোড়ায় এলাকার শওকত আলী ১ পুত্র ১কন্যার মধ্যে সে ছোট ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.