সুজিত দত্ত পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পাটিয়ার হাইদগাঁও ইউনিয়নের মুক্তলতা পাঠাগারে বিশ্বশান্তি গীতাযজ্ঞের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন বাংলাদেশ এখন বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত।
এদেশ এখন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রাদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। যা অব্যাহত রাখতে ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে।
গীতা জয়ন্তী ও মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য বিজন চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলী, দক্ষিন জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ, পটিয়া উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি ঋষি বিশ্বাস, মাষ্টার ম্যামল দে, স্বপন চৌধুরী, শংকর চৌধুরী, সুব্রত দে, প্রমুখ।
