আইফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়ল অ্যাপল

0
তথ্য প্রযুক্তি ডেস্ক :  আইফোন ৬এস ও ৬এস প্লাস বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে অ্যাপল। বিক্রি মাত্র তিনদিনের মধ্যেই ১ কোটি ৩০ লাখ আইফোন বিক্রি হয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক বলেন, অ্যাপলের ইতিহাসে প্রথম সপ্তাহে বিক্রির সব রেকর্ড ছাড়িয়ে গেছে নতুন আইফোন।
অন্যান্য দেশের সাথে চীনেও বিক্রি হয় আইফোন ৬এস ও ৬এস প্লাস। অ্যাপল পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজারে বলা হয় চীনকে। ধারণা করা হচ্ছে, এটিই এই বিপুল সংখ্যক আইফোন বিক্রির অন্যতম কারণ।  তবে এই বিক্রির পরিমাণ আগামী দিনগুলোতে প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে গত বছর আইফোন ৬ বাজারে ছাড়ার পর প্রথম সপ্তাহে ১ কোটি ইউনিট বিক্রি করতে সমর্থ হয়েছিল অ্যাপল।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.