অনুশীলন থেকে ৩ ঘন্টার ছুটি নিয়ে বিয়ে

0

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষ অনুশীলন থেকে ৩ ঘণ্টার ছুটি নিয়ে বিয়ে করেছেন । বঙ্গবন্ধু গোল্ড কাপ চলাকালীন সময়ে জীবনের নতুন ইনিংস শুরু করেন জাতীয় দলের রাইটব্যাক।

জানা যায়, বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর খেলা চলছিল। দলের সাথে অনুশীলনে ব্যস্ত ছিলেন বিশ্বনাথও। হঠাৎই কোচের কাছ থেকে মাত্র ছুটি নিয়ে বিয়ে করতে গেলেন তিনি।

শৈশবের প্রেমিকা চৈতি ঘোষের সাথেই বিবাহব্ন্ধনে আবদ্ধ হলেন লাল-সবুজ দলের ডিফেন্ডার। মাত্র তিন ঘণ্টার ছুটি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এরপরই আবার দলের সাথে অনুশীলনে যোগ দেন বিশ্বনাথ।

প্রসঙ্গত, এবারের আসরে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। এ নিয়ে টানা তিন আসরে ফাইনালে উঠতে পারেনি লাল-সবুজরা। আর টানা দুই আসরে শিরোপা জিতে ইতিহাস গড়ে ফিলিস্তিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.