বাঁশখালীতে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক ১

0

বাঁশখালী প্র‌তি‌নি‌ধিঃ বাঁশখালী থানা পু‌লিশ অ‌ভিযা‌নে পু‌লিশ ৪ হাজার ৮ শত পিচ ইয়াবাসহ মোঃ রু‌বেল (২০) না‌মে এক জনকে আটক ক‌রে‌ছে ।

র‌বিবার রাত ৮ টার দি‌কে থানা পু‌লি‌শের এসআই দীপক কুমার সিংহ, ও এএস আই নাজমুল হক এর নেতৃ‌ত্ব বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাঁশখালীর দিকে আসছিল। ইয়াবাসহ গ্রেপ্তার রুবেলের বাড়ি টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নে। তাঁর বাবার নাম কামাল হোসেন।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল বাঁশখালীর পুইছ‌ড়ি ইউ‌নিয়‌নের ফুটখালী ব্রী‌জের পা‌শে সিএন‌জি ক‌রে আসার সময় তল্লা‌শি কা‌লে প‌লি‌থি‌ন দি‌য়ে মোড়া‌নো বাল‌তি ও চা‌লের ভিতর থে‌কে এ ইয়াবাগু‌লো পাওয়া যায় । রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ি পাচারের সাথে জড়িত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.