অবশেষে সফর স্থগিত করল অস্ট্রেলিয়া

0

স্পোর্টস ডেস্ক : খবরটা অনুমান করাই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। বৃহস্পতিবার বিকেলে সেই আনুষ্ঠানিকতাটুকু সেরে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে অসিরা।

ক্রিকেটারদের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে আপাতত বাংলাদেশ সফর না করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সিরিজ স্থগিতের খবরটি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বৃহস্পতিবার বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দিয়ে বলেন, ‘‘বাংলাদেশ সফর স্থগিত করা ছাড়া আমাদের অন্য কোন বিকল্প নেই। ছয়দিন ধরে ব্যাপক আলোচনা ও গবেষণার পরে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.